হল ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তেজনা, শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের আবাসিক হলের ফি বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আয়োজিত এক বৈঠকে অধ্যক্ষের একটি মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, বৈঠকে তাদের ‘শেয়াল’ বলে মন্তব্য করেন অধ্যক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় কলেজের শিক্ষক সংসদ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ শওকত আলম মীর, শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, হল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবেরসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ ও গ্যাস বিলের অজুহাতে হঠাৎ করে হল ফি এক হাজার টাকা বাড়ানো হয়েছে, যা তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। তাই তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বৈঠকে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। একপর্যায়ে অধ্যক্ষ শওকত আলম মীর শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এ মন্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধ্যক্ষ বৈঠকস্থল ত্যাগ করেন।

পরে শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান এবং বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় চান।

নাম প্রকাশে অনিচ্ছুক হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “হল ফি এক হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত আমাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এ বিষয়ে আমাদের বড় ভাইয়েরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন। আমরা চাই শিক্ষার্থীদের সামর্থ্য ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। বৈঠকে সমাধান না এসে উল্টো শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। আমরা দ্রুত এ সমস্যার গ্রহণযোগ্য সমাধান চাই।

তবে অভিযোগ অস্বীকার করে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, “আমি শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলে সম্বোধন করিনি। এ ধরনের কোনো মন্তব্যও করিনি। হল ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা আবার বসব। আশা করি, অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে।”

উল্লেখ্য, বিদ্যুৎ ও গ্যাস বিল বাবদ অতিরিক্ত এক হাজার টাকা যুক্ত করে হল ফি ৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়াই আমাদের অধঃপতনের অন্যতম কারণ: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়াই আমাদের অধঃপতনের অন্যতম কারণ: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির