চার কোটি টাকার চলন্ত সেতু এখন পরিত্যক্ত, ব্যবহার হয়েছিল দুই মাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

চট্টগ্রাম নগরের প্রথম চলন্ত সিঁড়িযুক্ত পদচারী সেতু এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অবকাঠামোটি উদ্বোধনের পর মাত্র দুই মাস ব্যবহার হলেও পরে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অচল পড়ে থাকায় সেতুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, কিছু ধাপ চুরি হয়ে গেছে, ভাঙা কাচ ছড়িয়ে আছে এবং সিঁড়িতে আগাছাও জন্মেছে।

নগরের জাকির হোসেন সড়কের ওয়্যারলেস এলাকায় নির্মিত এই চলন্ত পদচারী সেতু ২০২০ সালের ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীন সেতুটির উদ্বোধন করেন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল।

উদ্বোধনের পর অল্প সময় চালু থাকলেও পরে সেতুটি অচল হয়ে পড়ে। সিটি করপোরেশন বলছে, চালুর কিছুদিন পর করোনা মহামারি শুরু হলে লকডাউন ও বিধিনিষেধের কারণে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও বৈদ্যুতিক সংযোগ ও বিদ্যুৎ বিলসংক্রান্ত জটিলতার কারণে এটি আর চালু করা সম্ভব হয়নি।

বর্তমানে সেতুর প্রবেশমুখে তালা ঝুলছে। চলন্ত সিঁড়ির বেশ কিছু ধাপ খুলে নেওয়া হয়েছে। যেসব অংশ অবশিষ্ট রয়েছে, সেগুলোতেও মরিচা পড়ে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন তদারকির অভাবে সেতুটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও চুরি হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সেতুটি কার্যত অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। রোগী ও পথচারীদের পারাপারের সুবিধার জন্য এটি নির্মাণ করা হলেও অধিকাংশ মানুষ এখনও ঝুঁকি নিয়ে সড়ক দিয়েই পারাপার হন। সেতুর সঙ্গে যুক্ত সাধারণ ফুটওভারব্রিজটি খোলা থাকলেও সেটিও তেমন ব্যবহার হচ্ছে না।

পদচারী সেতুর নিচে দীর্ঘদিন ধরে কাজ করা স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ করিম বলেন, শুরুতে সেতুটি কিছুদিন চালু ছিল, পরে বন্ধ হয়ে যায়। এরপর আর চালু হয়নি। তাঁর মতে, সেতুটি যদি ওয়্যারলেস মোড়ের আরও কাছে করা হতো, তাহলে হয়তো কিছু মানুষ এটি ব্যবহার করতেন।

নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীদের মতে, সেতুটি এমন স্থানে নির্মাণ করা হয়েছে যেখানে পথচারীর চাপ তুলনামূলক কম। ফলে মানুষ এটি ব্যবহারে আগ্রহ দেখায়নি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার ঠেকাতে সড়কে কোনো বিভাজক বা প্রতিবন্ধকতাও নেই। ফলে মানুষ আগের মতোই সড়ক দিয়েই চলাচল করছে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার বলেন, পদচারী সেতু অবশ্যই প্রয়োজন, তবে তা এমন জায়গায় নির্মাণ করতে হবে যেখানে মানুষের চলাচল বেশি। তাঁর মতে, ভুল স্থানে নির্মাণ, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা তদারকির ঘাটতির কারণে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এ সেতু থেকে নগরবাসী কোনো সুফল পায়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ডায়াবেটিস হাসপাতালের রোগীসহ পথচারীদের পারাপারের সুবিধার জন্য কয়েক বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। তবে মানুষ এটি ব্যবহার না করায় সেতুটি কার্যত অচল হয়ে পড়ে। তিনি সেতুটির বর্তমান অবস্থা খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার