চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিনের দ্রুত সুস্থতা কামনায় মিরসরাই কলেজের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) বাদ জোহর কলেজ মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, উপাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য মো. নিজাম উদ্দিন ও মো. জাফর উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন, অভিভাবক সদস্য জামশেদ আলম ও খায়ের উল্লাহসহ রাজনৈতিক ও শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি সংসদ সদস্য নুরুল আমিনের ঢাকার পপুলার হাসপাতালে একটি ছোট চোখের অপারেশন সম্পন্ন হয়।