জুবাইদা রহমানও পাবেন ফ্যামিলি কার্ড, জানালেন মীর শাহে আলম

সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫১:০৮
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ সুবিধা পেতে কোনো ধরনের ঘুষ বা অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জন্য কাজ করছে। কর্মসূচিটির আওতায় ধাপে ধাপে সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও কার্ড পাবেন বলে মন্তব্য করেন তিনি।

বাঁশখালীর বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর আকস্মিক ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ায় বড় ধরনের বন্যা দেখা দেয়। এতে স্থানীয় মানুষকে দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি।

দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্যক্রমে কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চান মীর শাহে আলম।

অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার বিষয়েও কথা বলেন। তার ভাষ্য, তারেক রহমানের বাবা ও মা এর আগে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং এখন তারেক রহমানও সেখানে ভাষণ দিতে যাচ্ছেন।

চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার