ট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এস.এম. রিয়াজ উদ্দিন চৌধুরী (৪২)-কে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন চৌধুরীর বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি অনলাইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সক্রিয় করার চেষ্টা করছিলেন।

পুলিশ আরও জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন-সম্পর্কিত গ্রুপ রয়েছে।

রিয়াজ উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি (২০০৯–২০১২) এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি (২০১২–২০১৪) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য হিসেবেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ বলছে, তাকে মামলার তদন্তের স্বার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার