সারাদেশ
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের ফাঁসির রায়
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাপ্পু, বিজু, বাদশাহ, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। খালাস পাওয়া আসামি হলেন ইদ্রিস আলী। তারা সবাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় ছিল এবং তাতে পচন ধরেছিল। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে তুলে নেওয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিফাত আহমেদ নামে এক যুবককে গুলি করে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৪ জুন) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবক থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। এ ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে সোমবার রাতে ওই এলাকার কথিত সন্ত্রাসী মনেক ডাকাতের সহযোগীরা রিফাতের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হলে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।
আখাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন খান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুমিনুল হক ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন।
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় জাকির ম্যানশনের পাশে নির্মাণাধীন একটি ভবনের পানির সংরক্ষণ ট্যাংকের কাঠামো খোলার কাজে দুই শ্রমিক নিচে নামেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন এবং কলাপাড়া বিআরডিবির চেয়ারম্যান ফোরকান তালুকদার। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রান্তিক কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়ালসহ দুইজন গ্রেপ্তার
মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী মিরাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি কাটারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। সোমবার (১৫ জুন) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা
দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন, জনবলসংকট, রোগীদের সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
যশোরে আমবাগান থেকে ম্যাগজিনসহ অস্ত্র-গুলি উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে। শনিবার (১১ জুলাই) যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে ওই অস্ত্র-গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহার দিন দিন বাড়ছে। এতে করে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমে আসায় লাভবান হচ্ছেন কৃষকরা। জৈব সার দিয়ে আবাদ করায় উৎপাদন খরচ কমার পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধিসহ নিরাপদ ফসল উৎপাদন হচ্ছে।
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় মো. আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা রশীদের ছেলে।
মাদারীপুরে ৩০ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার
মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে ৩০টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামি ও কথিত মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার (২৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।