মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়ালসহ দুইজন গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী মিরাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি কাটারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

সোমবার (১৫ জুন) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদারীপুর সদর উপজেলার মিরাকান্দি এলাকার মজিবর মেম্বারের বাড়ির সামনের পাকা সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের একটি চৌকস দল দুইজনকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার সালথা উপজেলার মীরাকান্দি গ্রামের হাচিবুল হাসান ওরফে জসিম মোল্লা (৩০) এবং ফরিদপুর সদর কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবদ্দী গ্রামের মজনু শেখ (৩৫)।

তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার তৈরি কাটার এবং একটি পিকআপ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি