সারাদেশ
১৭ দিনেই প্রত্যাহার সদরঘাট থানার ওসি, আলোচনায় ডিও লেটার
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় পরিদর্শক মুহাম্মদ শরীফকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। অভিযোগ উঠেছে, বগুড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পাঠানো একটি আধা সরকারি চিঠির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর সই করা এক আদেশে মুহাম্মদ শরীফকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সোমবার বিষয়টি প্রকাশ্যে এলে অন্য একটি নির্বাচনী এলাকার সংসদ সদস্যের সুপারিশের পর চট্টগ্রামের একটি থানার ওসিকে প্রত্যাহারের ঘটনা পুলিশ প্রশাসনে আলোচনার বিষয় হয়ে ওঠে।
চাঁদার জন্য ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনকে মারধর
ইরানের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং পারমাণবিক চুক্তিসহ একটি চূড়ান্ত সমঝোতা হলে দেশটির জন্য ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের অনুমতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিও আলোচনায় রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বরিশালে চাঁদা দাবি করায় ২ বিএনপি নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি
বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে স্থানীয় জনতা আটক করে মারধর করেছে। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না—এ মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি উত্তোলন
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর একটি পিলারের নিচ থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে মাটি অপসারণ করায় সেতুর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্যে মিল পাওয়া যায়নি।
গ্রেপ্তার এড়াতে গিয়ে প্রাণ গেল নেতার
বরিশালে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করতে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ খান মেনন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ-এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
গোসাইরহাটে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
বন্যায় চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫
টানা অতিবৃষ্টি, বন্যা এবং পাহাড় ও দেয়ালধসে চট্টগ্রামে গত পাঁচ দিনে ৬ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বন্যা ও পানিতে ডুবে মারা গেছেন ৭ জন। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ৭ থেকে ১১ জুলাই নগরসহ জেলার বিভিন্ন এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
জামালপুরে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন কাউন্সিলর পদপ্রার্থী আখতারুজ্জামান
জামালপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের চর-কম্পপুর এলাকায় আলহাজ এম. এ. আজিজ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী আখতারুজ্জামান।
মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগ ও এতিমখানার জন্য নির্মিতব্য পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সুপার মাওলানা জহুরুল হক ও এম এম আরিফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে নবাবগঞ্জে র্যালি-আলোচনা সভা
‘শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্প এ কর্মসূচির আয়োজন করে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (৬ জুলাই) মুন্সীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের ডাসারে রান্নাঘরের পাশে ড্রামে রহস্যজনক বিস্ফোরণ, তদন্তে পুলিশ
মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর এলাকায় রান্নাঘরের পাশে রাখা একটি ড্রামে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে পুলিশ।