গোসাইরহাটে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত আরা খানম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোসাইরহাট উপজেলায় ১ হাজার ২০ জন কৃষকের মধ্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার, ৭৪৮ জন কৃষকের মধ্যে ৭ হাজার ৩৪০টি ফলজ ও বনজ চারা, জৈব সার ও বাঁশের খুঁটি এবং ৪০০ জন কৃষকের মধ্যে মরিচের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমের উদ্বোধন ইতোমধ্যে করা হয়েছে এবং বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত আরা খানম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক তারেক আজিজ খান মোবারক ঢালী এবং আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন খান নান্টু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে এলাকার কৃষকরা নারিকেল চাষে আরও উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে এর উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ এ উদ্যোগ কৃষি পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। কর্মসূচিটি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা