বন্যায় চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

টানা অতিবৃষ্টি, বন্যা এবং পাহাড় ও দেয়ালধসে চট্টগ্রামে গত পাঁচ দিনে ৬ শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বন্যা ও পানিতে ডুবে মারা গেছেন ৭ জন। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ৭ থেকে ১১ জুলাই নগরসহ জেলার বিভিন্ন এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৬ জন শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা ও এলাকাগুলোর মধ্যে রয়েছে রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, রাউজান, আনোয়ারা, হাটহাজারী, সাতকানিয়া, বাঁশখালী এবং চট্টগ্রাম নগর।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, শনিবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯০ জন। এর মধ্যে ৭৫ জনই সাপে কাটা রোগী। এছাড়া পাহাড়ধসে ২ জন, দেয়ালধসে ২ জন এবং অন্যান্য কারণে আহত হয়েছেন ১১ জন।

তিনি আরও জানান, বন্যায় সাতকানিয়ার ২৪টি এবং বাঁশখালীর ১৬টি কমিউনিটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতকানিয়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি উঠলেও বর্তমানে তা নেমে গেছে।

বন্যাকবলিত এলাকায় মেডিক্যাল টিম বিশুদ্ধ পানি সরবরাহ, ওআরএস, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটামলসহ প্রয়োজনীয় ওষুধ নিয়ে কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা