গ্রেপ্তার এড়াতে গিয়ে প্রাণ গেল নেতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

বরিশালে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করতে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রাশেদ খান মেনন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ-এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা একাধিক মামলার আসামি ছিলেন এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।

রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তাঁর বাসায় যায়। এ সময় তিনি ছাদ থেকে লাফ দেন বলে পুলিশ জানিয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত নাথ বলেন, পুলিশ তাঁর বাসার সামনে গিয়ে গ্রেপ্তারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে খবর আসে, রাশেদ খান মেনন বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা