মাদারীপুরের ডাসারে রান্নাঘরের পাশে ড্রামে রহস্যজনক বিস্ফোরণ, তদন্তে পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর এলাকায় রান্নাঘরের পাশে রাখা একটি ড্রামে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কমলাপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজুল কাজীর বাড়ির রান্নাঘরের পাশে রাখা একটি ড্রামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আকস্মিক বিস্ফোরণের শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। বিস্ফোরণের সময় মিরাজুল কাজী ঘরের ভেতরে ছিলেন। বিকট শব্দ শুনে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে কিছু আলামত দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। একই সঙ্গে পানি দিয়ে স্থানটি ধুয়ে পরিষ্কার করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে মাদারীপুর জেলা পুলিশ ও ডাসার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে পোড়া জালের অংশ, টেপ, ড্রামের অংশসহ বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য জব্দ করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় সব তথ্য-উপাত্তও যাচাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত আরও সহজ হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিস্ফোরণের কারণ নিয়ে কোনো ধরনের মন্তব্য বা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তদন্তের ফলাফল এবং আলামত পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, রহস্যজনক এ বিস্ফোরণের ঘটনায় পুরো পশ্চিম কমলাপুর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, দায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী