বরিশালে চাঁদা দাবি করায় ২ বিএনপি নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে স্থানীয় জনতা আটক করে মারধর করেছে। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না—এ মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ও মারধরের শিকার ব্যক্তিরা হলেন চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা ও তাঁর সহযোগী, একই ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, জাকির মোল্লা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মো. জহিরুল ইসলাম এবং তাঁর ভাই নজরুল ইসলামের কাছে বেশ কিছুদিন ধরে ২০ হাজার টাকা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। সোমবার রাতে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে রেইনট্রিতলা এলাকায় ডাকেন। পরে জাকির মোল্লা তাঁর সহযোগী রাজ্জাক মোল্লাকে নিয়ে সেখানে গেলে আগে থেকে অবস্থান নেওয়া স্থানীয় লোকজন তাঁদের আটক করে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না—এ মর্মে লিখিত মুচলেকা নেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিসের নামে অর্থ আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের মতো নানা অভিযোগ রয়েছে।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান জাকির মোল্লা বলেন, তিনি কোনো চাঁদা দাবি করেননি। বালু ব্যবসায় অংশীদারত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো চাঁদাবাজি বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করে না। দলের নাম ব্যবহার করে কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, চাঁদপাশা ইউনিয়নের এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা