সারাদেশ

মাদারীপুরের ডাসারে রান্নাঘরের পাশে ড্রামে রহস্যজনক বিস্ফোরণ, তদন্তে পুলিশ

মাদারীপুরের ডাসারে রান্নাঘরের পাশে ড্রামে রহস্যজনক বিস্ফোরণ, তদন্তে পুলিশ

মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর এলাকায় রান্নাঘরের পাশে রাখা একটি ড্রামে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
ঘাটিয়ারায় সৌদি দুই কফিলের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচ

ঘাটিয়ারায় সৌদি দুই কফিলের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচ

সোমবার (৬ জুলাই) বিকেলে ঘাটিয়ারা উচ্চবিদ্যালয় মাঠে তাঁদের সম্মানে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খামাশ হালাসান আল কারনি একাদশ ও আহমেদ ইয়াতিম আল সোহাইমি একাদশ নামে দুটি দল খেলায় অংশ নেয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি সৌদি অতিথিরা উপভোগ করেন। খেলায় খামাশ হালাসান আল কারনি একাদশ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলোয়াড়রা দর্শকদের মনোমুগ্ধকর খেলা উপহার দেন।

২৫ জুলাই, ২০২৬
জুলাই আন্দোলন-পরবর্তী চট্টগ্রাম বন্দরে নিয়োগ ও পদোন্নতিতে নতুন রেকর্ড

জুলাই আন্দোলন-পরবর্তী চট্টগ্রাম বন্দরে নিয়োগ ও পদোন্নতিতে নতুন রেকর্ড

জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ও পদোন্নতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দুই বছরে সরাসরি নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে অতীতের তুলনায় রেকর্ড সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এ সুযোগ পেয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
দুই ঘণ্টার অবরোধ শেষে তেজগাঁও সড়ক ছেড়েছেন শ্রমিকরা, ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টার অবরোধ শেষে তেজগাঁও সড়ক ছেড়েছেন শ্রমিকরা, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রায় ২ঘণ্টা পর সড়ক ছেড়েছেন বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নরসিংদীতে দুই গ্রুপের গোলাগুলিতে স্কুলছাত্র নিহত

নরসিংদীতে দুই গ্রুপের গোলাগুলিতে স্কুলছাত্র নিহত

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে অনিক মিয়া (২৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামে আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) ভোরে রায়পুরা থানার দড়িগাঁও ও হরিপুর বাজার এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে। নিহত অনিক মিয়া রায়পুরা থানার নীলিক্ষা গ্রামের ওসমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
ট্যুর বিল থেকে নম্বর পরিবর্তন: নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে নানা অভিযোগ

ট্যুর বিল থেকে নম্বর পরিবর্তন: নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে নানা অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ পুইয়ানের বিরুদ্ধে সিলেবাসে না থাকা শিক্ষা সফরের (ফিল্ড ট্রিপ) বিল উত্তোলন এবং শিক্ষার্থীদের নম্বর পরিবর্তনের (মার্ক টেম্পারিং) অভিযোগ উঠেছে। একই বিভাগের শিক্ষক ও তাঁর স্ত্রী মীম্মা তাবাসসুমকে ঘিরেও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২৫ জুলাই, ২০২৬
অপহরণ মামলায় যুব সংগঠনের পাঁচ নেতা গ্রেপ্তার

অপহরণ মামলায় যুব সংগঠনের পাঁচ নেতা গ্রেপ্তার

দিনাজপুরে এক কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় এনসিপির যুব শাখার পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের গোরে শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা ব্যক্তিগত গাড়িসহ তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুন (২৯), হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সাজিদুল মিনহাজ (২৬) এবং হৃদয় হোসেন (২২)।

২৫ জুলাই, ২০২৬
প্রেমের সম্পর্কের বিয়ের ছয় মাসের মাথায় প্রাণ গেল রিয়ার

প্রেমের সম্পর্কের বিয়ের ছয় মাসের মাথায় প্রাণ গেল রিয়ার

চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে ইয়াবাসহ যুবক আটক

গোসাইরহাটে ইয়াবাসহ যুবক আটক

শরীয়তপুরের গোসাইরহাট থানার অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ মো. মাঈনুদ্দিন হাওলাদার (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরধীপুদ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাঈনুদ্দিন ওই ইউনিয়নের জুশুরগাঁও গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।

২৫ জুলাই, ২০২৬
শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের তথ্যমতে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শিবচর থানা পুলিশের একটি দল মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। গত ৩০ জুন ২০২৬ সকাল ১০টা ২০ মিনিটে শিবচর থানার যাদুয়ারচর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের নিজ বসতবাড়ির উঠান থেকে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে ৩০০ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ৩০০ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল ৪টা ৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন উত্তর ইসলামপুর এলাকার বাংলাদেশ কৃষি ব্যাংকের বিপরীত পাশে অবস্থিত পৌর মার্কেটের আল্লাহর দান স্যানিটারি দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ৯ বাংলাদেশির মানবেতর জীবন

নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ৯ বাংলাদেশির মানবেতর জীবন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ৯ বাংলাদেশি নাগরিক প্রায় ৪০ ঘণ্টা ধরে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। তীব্র গরমে খোলা আকাশের নিচে অবস্থান করায় নারী ও শিশুসহ তারা চরম মানবিক সংকটে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন ভোরে রৌমারীর গয়টাপাড়া ১০৬০/১-এস এবং মানকারচর ১০৬৬ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে পৃথক দুটি দলে মোট ৯ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে এনে রেখে যায় বিএসএফ। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ৬ জন এবং মানকারচর সীমান্তে ৩ জন রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান