মুন্সীগঞ্জে ৩০০ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল ৪টা ৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন উত্তর ইসলামপুর এলাকার বাংলাদেশ কৃষি ব্যাংকের বিপরীত পাশে অবস্থিত পৌর মার্কেটের আল্লাহর দান স্যানিটারি দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই দিপঙ্কর কুণ্ডু সঙ্গীয় ফোর্সসহ উত্তর ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পৌর মার্কেটের সামনে সন্দেহভাজন হিসেবে খোকন মল্লিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ৪২ বছর বয়সী খোকন মল্লিক মুন্সীগঞ্জ সদর থানার মধ্য মাকুহাটি এলাকার মৃত আক্কাস মল্লিকের ছেলে। তিনি বর্তমানে শহরের মাঠপাড়া এলাকায় বসবাস করছিলেন।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী