সারাদেশ

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

পটুয়াখালীর বাউফলের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে ফেসবুক পোস্টের মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি পলাশ। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ করে লেখেন, তাদের ধৈর্যকে দুর্বলতা মনে না করতে এবং বিএনপির নেতাদের নিয়ে ‘নোংরা রাজনীতি’ বন্ধ করতে। অন্যথায় বাউফলের পরিস্থিতি অনুকূলে থাকবে না এবং এর ‘দাঁতভাঙা জবাব’ রাজপথে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

২৫ জুলাই, ২০২৬
পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩

পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর দোকান ও বাসায় হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কালাম সরদার (৫৫), মো. আনিছুর রহমান (৫২) এবং রোকসানা আক্তার (৪৬)। গুরুতর আহত কালাম সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় মুদি দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা এবং ব্যবসায়ীর বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এক নারীকে মারধর করে স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২৫ জুলাই, ২০২৬
তিন দশকের সংগ্রামেও বঞ্চিত রেহানা, জোটেনি সরকারি সহায়তা

তিন দশকের সংগ্রামেও বঞ্চিত রেহানা, জোটেনি সরকারি সহায়তা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাসনাপাড়া কলোনির বাসিন্দা রেহানা বেগম। নিদারুণ অভাব-অনটনের মধ্যে ৩০ বছর আগে কলাপাড়া পৌর এলাকায় কলসিতে পানি বহনের কাজ শুরু করেন তিনি। শুরুতে কোমরে কলসি বহন করলেও বর্তমানে একটি ভ্যানগাড়িতে করে বিভিন্ন বাসাবাড়ি, খাবার হোটেল ও রেস্তোরাঁয় নিরাপদ পানি সরবরাহ করেন। টিউবওয়েল ও গভীর পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয় তাঁকে। বর্তমানে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন তিনি। শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধায় আগের মতো পানি বহনের কাজও করতে পারেন না। তাঁর ব্যবহৃত পুরোনো ভ্যানগাড়িটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে আমীরে জামায়াতের বক্তব্য বিকৃতির অভিযোগে প্রতিবাদ

মুন্সীগঞ্জে আমীরে জামায়াতের বক্তব্য বিকৃতির অভিযোগে প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্য বিকৃত ও অসত্যভাবে উপস্থাপনের অভিযোগ এনে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটির মুন্সীগঞ্জ জেলা শাখা। সোমবার (২২ জুন) জেলা জামায়াতের আমীর আ. জ. ম. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
প্রথম শ্রেণির শিশুর বস্তাবন্দি মরদেহ, অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের-স্থানীয় সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

প্রথম শ্রেণির শিশুর বস্তাবন্দি মরদেহ, অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের-স্থানীয় সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের দুদিন পর ভুট্টাক্ষেত থেকে মাটিচাপা দেয়া অবস্থায় নন্দিনী রানী (৭) নামে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ওসিসহ আহত হয়েছেন অন্তত ৩০জন। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত নন্দিনী রানী ওই গ্রামের কৃষক নলনী বর্মণের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় জায়মা রহমানকে নিয়ে অশালীন পোষ্টের অভিযোগে কিশোর আটক

আখাউড়ায় জায়মা রহমানকে নিয়ে অশালীন পোষ্টের অভিযোগে কিশোর আটক

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে উত্তর জগতসার গ্রামের একটি বাড়ি থেকে সিয়ামকে আটক করে। অভিযানে সহযোগিতায় ছিল ডিবি পুলিশ। জানা গেছে, ইংরেজি বানানে সাদিকুল ইসলাম সিয়াম নামের ফেসবুক আইডি থেকে গত শুক্রবার রাত ৮টার দিকে জায়মা রহমানের ফুটবল খেলার একটি ছবি দিয়ে অশ্লীল ও কুরূচিপূর্ণ পোষ্ট করে। বিষয়টি নজরে এলে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক সহ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।

২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর কার্যালয়ে অভিযান, অস্ত্র-বোমা ও বিদেশি মদ উদ্ধার

আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর কার্যালয়ে অভিযান, অস্ত্র-বোমা ও বিদেশি মদ উদ্ধার

কার্যালয়টি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত অফিস বলে জানা গেছে। পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় এক তালামিস্ত্রির সহায়তায় অফিসের দুটি কক্ষের তালা খোলা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কক্ষে মেঝেতে রাখা কম্বলের ভেতর থেকে দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের গুলি, ছয়টি ককটেল ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
অনলাইন হাজিরা দিতে গাছের মগডালে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

অনলাইন হাজিরা দিতে গাছের মগডালে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন হাজিরা নিশ্চিত করতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক প্রধান শিক্ষককে ঝুঁকি নিয়ে গাছের চূড়ায় উঠে তথ্য পাঠাতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। সোমবার (১৫ জুন) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাগজ্জ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬
ফেনীর নিজ বাড়ীর সামনে থেকে যুবলীগ কর্মীর গলা-হাতকাটা মরদেহ উদ্ধার

ফেনীর নিজ বাড়ীর সামনে থেকে যুবলীগ কর্মীর গলা-হাতকাটা মরদেহ উদ্ধার

নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল জানান, শুক্রবার (২৬ জুন) পারভেজ তার দোকানের কাজে এক যুবককে যুক্ত করার প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ বিষয়কে কেন্দ্র করে ওই যুবকের পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে রাতের দিকে মোবাইল দেওয়া নিয়ে পারভেজ ও মামুনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে শিক্ষক বাবার মৃত্যু

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে শিক্ষক বাবার মৃত্যু

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের মুগুরের আঘাতে স্কুলশিক্ষক বাবা রেজাউল করিম (৬০) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুল করিম (২৭) পলাতক রয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: মাদারীপুরে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার

পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: মাদারীপুরে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের পূর্ব ঢালে যাত্রী ওঠানোর অপেক্ষায় ছিলেন এক ইজিবাইক চালক। এ সময় এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করেন। থানার মোড়ে পৌঁছানোর পর আরও একজন ব্যক্তি পুলিশ পরিচয়ে এসে মজুমদারকান্দি এলাকায় একটি অভিযানে যাওয়ার কথা বলে চালককে ইজিবাইক থেকে নেমে সামনে যেতে বলেন।

২৫ জুলাই, ২০২৬
টানা বৃষ্টিতে কক্সবাজারের ১০ উপজেলা প্লাবিত, মৃতের সংখ্যা বেড়ে ১১

টানা বৃষ্টিতে কক্সবাজারের ১০ উপজেলা প্লাবিত, মৃতের সংখ্যা বেড়ে ১১

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে কক্সবাজারের ১০ উপজেলার অন্তত ২৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও সড়কে পানি ওঠায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় পাহাড়ধসে নাছিমা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার