পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর দোকান ও বাসায় হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কালাম সরদার (৫৫), মো. আনিছুর রহমান (৫২) এবং রোকসানা আক্তার (৪৬)। গুরুতর আহত কালাম সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় মুদি দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা এবং ব্যবসায়ীর বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এক নারীকে মারধর করে স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২১ জুন) রাত ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্লুইস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, স্থানীয় মুদি দোকানদার মো. আনিছুর রহমান কলাপাড়া পৌর ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। রাত ৯টার দিকে তিনি দোকানে বসে ছিলেন। হঠাৎ ২০ জনের একটি দল কাউন্সিলর কালাম সরদারকে ধাওয়া করলে তিনি দৌড়ে ওই মুদি দোকানে ঢুকে পড়েন। এ সময় হামলাকারীরা কালাম সরদারকে মারধর করে এবং আনিছুর রহমানকেও মারধর করে।

একপর্যায়ে কালাম সরদার পেছনের দরজা দিয়ে দৌড়ে আনিছুর রহমানের বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং দরজা বন্ধ করে দেন। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রড দিয়ে তাকে পিটাতে থাকে। তিনি অসুস্থ হয়ে পড়ে গেলে হামলাকারীরা আনিছুর রহমানের স্ত্রী রোকসানা আক্তারকে রড দিয়ে আঘাত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় ঘরে থাকা তার পাঁচ বছর বয়সী নাতি আয়ান ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, কলাপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাইম (২৫), পিতা মো. ইসমাইল, বাদুরতলী এবং নীলগঞ্জ এলাকার মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল (২২)সহ প্রায় ২০ জনের একটি দল এ হামলা চালিয়েছে।

ভুক্তভোগী রোকসানা আক্তার বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি অনেক লোক বাসার মধ্যে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এ সময় আমি নাতিকে ভাত খাওয়াচ্ছিলাম। তারা রড দিয়ে আমার ডান হাতের কনুইয়ের ওপর আঘাত করে। এতে সেখানে ফ্র্যাকচার হয়েছে। আমার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইনও খুঁজে পাচ্ছি না।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, “ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। কোনো দিন কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। বিনিময়ে আজ এই উপহার পেলাম। দোকান থেকে বাড়িতে যাওয়ার পর ফিরে এসে দেখি ক্যাশে থাকা ১০ হাজার টাকা নেই। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো. বশির উদ্দিন বলেন, “খবর পেয়ে এখানে এসেছি। এলাকাবাসীর কাছে ঘটনার কথা শুনেছি। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।”

কলাপাড়া ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. আফজাল হোসেন বলেন, “আনিছ ভাই ও তার পরিবারের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কলাপাড়া ওলামা দল এ বিষয়ে উপজেলা বিএনপির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।”

কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, “খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। কিছু ভাঙচুরের আলামত পেয়েছি। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে বিষয়টি জানাব।”

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। কিছুদিন ধরে আমি ঢাকায় আছি। কলাপাড়া বিএনপি বিষয়টি তদন্ত করবে।”

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক বলেন, “কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা বাসাবাড়িতে হামলা করা কলাপাড়া বিএনপি কখনোই সমর্থন করে না। আমি সকালে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করব।”

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছাত্রদলের সভাপতিকে সেখানে পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, “অসুস্থ নারী সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩

আবিদ হাসান সাইমুম/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী