জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পটুয়াখালীর বাউফলের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে ফেসবুক পোস্টের মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি পলাশ।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ করে লেখেন, তাদের ধৈর্যকে দুর্বলতা মনে না করতে এবং বিএনপির নেতাদের নিয়ে ‘নোংরা রাজনীতি’ বন্ধ করতে। অন্যথায় বাউফলের পরিস্থিতি অনুকূলে থাকবে না এবং এর ‘দাঁতভাঙা জবাব’ রাজপথে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

একই পোস্টে হাজি পলাশ আরও দাবি করেন, বাউফলের জামায়াতের সংসদ সদস্য ও তার কর্মীরা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। বাইজিদ মাতুব্বর নামে একজন ব্যঙ্গাত্মক মন্তব্য করে লেখেন, ‘সবাই সাবধান, মিস্টার পলাশ ভাই পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। যে যেখানে আছেন, সবাই গর্তে ঢুকে পড়ুন।’

কামরুজ্জামান আকিল নামে একজন লেখেন, ‘এমপিকে নিয়ে চিন্তা করে কী লাভ?’

হাসিবুল হাসান রুবেল মন্তব্য করেন, প্রতিহিংসার রাজনীতি কোনো দলের নেতা, কর্মী ও সমর্থকদের জন্য কল্যাণকর নয়। শালীনতা বজায় রেখে বক্তব্য দেওয়া সবার দায়িত্ব।

মো. সাকিরুল ইসলাম লেখেন, বাউফল দীর্ঘদিন আওয়ামী লীগ ও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে জামায়াতের শক্ত অবস্থান তৈরি হলে এর পেছনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন।

ফরাজী নামে একজন মন্তব্য করেন, বিএনপির ঐক্যের কোনো বিকল্প নেই।

গোলাম মোস্তফা জাহিদ লেখেন, বাউফলের সিনিয়র নেতাদের কারণেই জামায়াত-শিবির সুযোগ পেয়েছে। অভিযোগ করেও ফল না পাওয়ায় অনেক ত্যাগী নেতাকর্মী রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ভাবছেন বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: কালবেলা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী