সারাদেশ
নারায়ণগঞ্জে মাটি কাটা নিয়ে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে প্রতিপক্ষের লোকজন ওসমান গণির ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জাবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
ঈদের দিন সকালে একসঙ্গে ঝরে গেল ৫ প্রাণ
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিক্ষুককে কুপিয়ে টাকা ছিনতাই, কিশোর গ্যাং নেতা আটক
কুমিল্লা নগরীতে এক ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কথিত কিশোর গ্যাংয়ের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।রোববার সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ওত পেতে থাকা একদল কিশোর ভিক্ষুকের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আহত করে এবং সারাদিনে ভিক্ষা করে পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আইভীর সঙ্গে দেখা করায় কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করার পর এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে সিটি করপোরেশন প্রশাসন দাবি করেছে, দায়িত্বে অবহেলা ও অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় নারীসহ তিন ভ্যানযাত্রী নিহত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোরিকশাচালিত ভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে এর অ্যাক্সেল (এক্সেল) ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়।
মাদারীপুরে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মাদারীপুরে জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার বোতল বিদেশি মদ, সাত বোতল দেশি কেরু মদ এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বগুড়ায় ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ ১১, উদ্ধার ১০
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই নদীতে থাকা আরোহীরা সাঁতার কেটে বাঁচার চেষ্টা করেন। পরে এলাকাবাসী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কাজে স্থানীয়দের পাশাপাশি প্রশিক্ষিত ডুবুরিরাও অংশ নেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল্লাহ নিজামী বলেন, 'ঘটনায় ১১ জনের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ডুবুরিদের অভিযান অব্যাহত রয়েছে।'
ভাঙ্গায় কোরবানির গোশত নিয়ে সংঘর্ষ, আহত ৩০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির গোশত কোথায় রাখা হবে—মসজিদে নাকি গ্রাম্য মাতবরের বাড়িতে—এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগা ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে কুমিল্লার নুরুলের মৃত্যু
ভগ্নিপতির দুটি কিডনি বিকল হওয়ায় চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার নুরুল আমিন। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও বিভিন্ন এলাকা থেকে মানুষ কসবা রেলস্টেশনে ঘুরতে আসে। তোফায়েলও বন্ধুদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে এক বৃদ্ধ যাত্রী ট্রেন থেকে নেমে মাঝের রেললাইনে দাঁড়িয়ে পড়েন। এ সময় একই লাইন দিয়ে দ্রুতগতিতে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস স্টেশনের দিকে এগিয়ে আসছিল।
যশোরের ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার
নিহতের মামাতো ভাই মারুফ বলেন, 'মশিউর এর দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটা সহ ২টি কন্যা সন্তান আছে। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিলো। কারো সাথে তার শত্রুতা ছিলোনা। কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে এসে দেখি তার লাশ এখানে পড়ে আছে।'
উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি, চালক-সহকারী হাসপাতালে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘এসবি সুপার ডিলাক্স’ পদ্মা নদীতে পড়ে যায়। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। ফেরিতে ওঠার আগেই তারা নেমে গিয়েছিলেন।