মাদারীপুরে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মাদারীপুরে জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার বোতল বিদেশি মদ, সাত বোতল দেশি কেরু মদ এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের একটি দল গত ১০ জুন রাতে সদর উপজেলার সুমন হোটেলসংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারের সামনে এবং বাদামতলা জনতা ক্লাব এলাকায় অভিযান চালিয়ে নয়ন সরকার (৩৭), চিরঞ্জিত দাস (৩৩) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চার বোতল বিদেশি মদ ও সাত বোতল দেশি কেরু মদ জব্দ করা হয়। উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৬৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার থানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জাহিদুল সরদারকে (৩০) ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এর আগে তার ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা