আইভীর সঙ্গে দেখা করায় কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করার পর এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে সিটি করপোরেশন প্রশাসন দাবি করেছে, দায়িত্বে অবহেলা ও অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাকরিচ্যুত কর্মচারী টরিক আহমেদ নাসিকের পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি সাবেক মেয়র আইভীর প্রতিবেশীও।

টরিক আহমেদের অভিযোগ, বুধবার রাতে কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পর প্রতিবেশী হিসেবে তিনি ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে দেখা করতে যান। পরে সেই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তার দাবি, পরদিন দুপুরে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান তাকে কার্যালয়ে ডেকে পাঠান এবং আইভীর বাসায় যাওয়ার বিষয়ে জানতে চান। তিনি প্রতিবেশী হিসেবে সেখানে যাওয়ার কথা স্বীকার করলে প্রশাসক তাকে চাকরি থেকে অব্যাহতি দেন।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। তিনি চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করলেও এর পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো কারণ থাকার কথা অস্বীকার করেন।

প্রশাসকের ভাষ্য, টরিক আহমেদ সিটি করপোরেশনের চাকরির পাশাপাশি একটি ব্যাংকের এজেন্ট শাখায় কাজ করতেন। এছাড়া তিনি নিয়মিত দায়িত্ব পালনের পরিবর্তে শুধু হাজিরা দিয়ে চলে যেতেন বলে অভিযোগ রয়েছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: বাংলানিউজ২৪

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা