বগুড়ায় ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ ১১, উদ্ধার ১০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ১১ জনের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বানিয়াজান এলাকায় ভান্ডাবাড়ী গ্রাম থেকে যমুনা নদী পেরিয়ে বৈশাখীর চরে ভুট্টা তুলতে ১০ জন নারী ও একজন মাঝি নৌকায় করে রওনা দেন। কাজ শেষে ফেরার পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই নদীতে থাকা আরোহীরা সাঁতার কেটে বাঁচার চেষ্টা করেন। পরে এলাকাবাসী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কাজে স্থানীয়দের পাশাপাশি প্রশিক্ষিত ডুবুরিরাও অংশ নেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল্লাহ নিজামী বলেন, 'ঘটনায় ১১ জনের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ডুবুরিদের অভিযান অব্যাহত রয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা