দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে কুমিল্লার নুরুলের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভগ্নিপতির দুটি কিডনি বিকল হওয়ায় চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার নুরুল আমিন। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নুরুল আমিন (৪৪) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। গত বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আহতরা হলেন তাঁর ভগ্নিপতি মোশারফ হোসেন, বড় বোন রেহানা আক্তার, চাচাতো বোন উম্মে জোহরা এবং উম্মে জোহরার মেয়ে উম্মে জাইমা। তাঁদের সবাইকে বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, দিল্লিতে অবস্থানরত হতাহত পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা চলছে এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোশারফ হোসেনের দুটি কিডনিই বিকল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে কিডনি প্রতিস্থাপনের জন্য ২ জুন পাঁচ সদস্যের পরিবার নিয়ে ঢাকা থেকে দিল্লি যান নুরুল আমিন। তারা দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে অবস্থান করছিলেন।

নুরুল আমিনের ভগ্নিপতি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ঘটনার দিন সকালে নুরুল আমিন নাশতা খেতে হোটেলের নিচতলার রেস্তোরাঁয় যান। এ সময় হঠাৎ হোটেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে মালভিয়া নগরের ‘ফ্লোরিশ স্টে’ (মিকাসা ইন নামেও পরিচিত) হোটেলে আগুন লাগে। দ্রুত আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে এবং সেখানে অবস্থানরত অতিথিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই আটকা পড়েন।

দগ্ধ অবস্থায় নুরুল আমিনসহ পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, নুরুল আমিন চট্টগ্রামে ‘আমিন অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি খাদ্যপণ্য উৎপাদন প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

ইউএনও শাহাদাৎ হোসেন জানান, মরদেহ দেশে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আহতদের চিকিৎসা পরিস্থিতিও নজরদারিতে রাখা হচ্ছে।

এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আহতদের চিকিৎসা সহায়তায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

ভারতীয় গণমাধ্যম ও হাইকমিশনের তথ্য অনুযায়ী, মালভিয়া নগরের ওই ভবনের নিচতলায় রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল ছিল। অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। সূত্র: প্রথম আলো

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা