সারাদেশ

‘গাছের সাথে লটকিয়ে মারবো’ মুজিব শতবর্ষ খামের চিঠিতে বিএনপি নেতাকে হুমকি

‘গাছের সাথে লটকিয়ে মারবো’ মুজিব শতবর্ষ খামের চিঠিতে বিএনপি নেতাকে হুমকি

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগো সংবলিত খামে এক বিএনপি নেতাকে গাছের সাথে টাঙিয়ে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি কে পাঠিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ওই নেতা ও তার পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক মহলে চরম আতঙ্ক বিরাজ করছে। সোমবার (২২ জুন) দুপুরে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি হাতে পান।

২৫ জুলাই, ২০২৬
রাত ১টার মধ্যে দেশের ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৪টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টার মধ্যে এসব অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় জামায়াতের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

আখাউড়ায় জামায়াতের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন জামে মসজিদের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে শহরের আদর আলী কমপ্লেক্স মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশ নেন। এর আগে স্টেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মুরশিদ মিয়া, আলাউদ্দিন মাস্টার, মাওলানা সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, শেখ আনোয়ার, রফিকুল ইসলাম রতন প্রমুখ।

২৫ জুলাই, ২০২৬
স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী

স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী

ভোলার চরফ্যাশনে স্ত্রীকে দিয়ে ১৩ বছরের এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত রফিক নামে একজনকে তার বাড়িতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন জনতা। অভিযুক্ত রফিক ওই গ্রামের মৃত আলম মেকারের ছেলে। ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত রফিক মিয়াকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর তাকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে সড়ক বিভাগের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ, বাইপাস সড়ক প্রকল্পে অনিশ্চয়তা

কুড়িগ্রামে সড়ক বিভাগের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ, বাইপাস সড়ক প্রকল্পে অনিশ্চয়তা

কুড়িগ্রামের উলিপুরে সড়ক বিভাগের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বাইপাস সড়ক প্রকল্প ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অভিযোগের পর বর্তমানে বাইপাস সড়কের কার্যক্রম স্থগিত রয়েছে। অভিযোগ অনুযায়ী, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে সড়ক বিভাগের কিছু কর্মকর্তা ও সংশ্লিষ্টরা তড়িঘড়ি করে কৃষিজমির ওপর একাধিক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেন।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জামান হোটেল মিলনায়তনে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে এই অন্ধকার দূর করতে হলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে ব্যাপক সামাজিক সচেতনতা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পুলিশের হাত থেকে আ.লীগ কর্মী ছিনিয়ে নিল জনতা

পুলিশের হাত থেকে আ.লীগ কর্মী ছিনিয়ে নিল জনতা

বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার হাতে থাকা হাতকড়াও নিয়ে যায় স্থানীয়রা। পরে আলোচনা ও সমঝোতার মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে আটক করে পুলিশ। এ সময় একদল স্থানীয় লোকজন পুলিশকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই তাকে ছিনিয়ে নিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
পাবনায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ অভিযোগে ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ অভিযোগে ভাঙচুর-অগ্নিসংযোগ

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) ভোর উপজেলার আতাইকুলা থানার আর, আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিলকুলা গ্রামের সৌদি আরব প্রবাসীর স্ত্রীর ঘরে প্রায় রাতেই উকি দিতেন প্রতিবেশী মামুন (৩৪) ও জুয়েল (৩৫)। মঙ্গলবার ভোর চারটার দিকে প্রবাসী পরিবারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মামুন ও জুয়েল ওড়না দিয়ে মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তারা মোবাইলে ছবি ধারণ করে এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। পরে ভুক্তভোগী ঘটনা তার মাকে জানালে তিনি বাদী হয়ে মামুন ও জুয়েলের নামে আতাইকুলা থানার মামলা করেন।

২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে র‍্যাবের সহায়তায় টংগীবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লোকমান হোসেন (২৬) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার আনোয়ার শেখের ছেলে। তিনি টংগীবাড়ী উপজেলার খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শনিবার (২৭ জুন) সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেদ উর রহমানের সভাপতিত্বে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক আজমল হোসেন ও আইসিটি বিভাগের প্রভাষক আবদুল বাতেন আবিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফসার, ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মাসুকুল আলম সোহান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন।

২৫ জুলাই, ২০২৬
বেনাপোলে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বেনাপোলে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৪ জুন) যশোর সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলল ষষ্ঠী চন্দ্রের

নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলল ষষ্ঠী চন্দ্রের

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে দুই দেশের টানটান উত্তেজনার কেন্দ্রে থাকা সেই অসহায় বৃদ্ধের পরিচয় অবশেষে মিলেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঠেলে পাঠানো ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন বলে জানা গেছে। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁন্দলাই হিন্দু পাড়ার বাসিন্দা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার