মিরসরাইয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেদ উর রহমানের সভাপতিত্বে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক আজমল হোসেন ও আইসিটি বিভাগের প্রভাষক আবদুল বাতেন আবিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফসার, ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মাসুকুল আলম সোহান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন।

বক্তারা বলেন, একটি ভালো ফলাফল শুধু একজন শিক্ষার্থীর নয়, তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের জন্যও গর্বের বিষয়। জীবনের প্রতিটি ধাপে সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। পরীক্ষাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করলে অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।

তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অভিভাবকদেরও সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা এবং মানসিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

এ সময় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা