নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলল ষষ্ঠী চন্দ্রের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে দুই দেশের টানটান উত্তেজনার কেন্দ্রে থাকা সেই অসহায় বৃদ্ধের পরিচয় অবশেষে মিলেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঠেলে পাঠানো ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন বলে জানা গেছে। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁন্দলাই হিন্দু পাড়ার বাসিন্দা।

ষষ্ঠী চন্দ্র দুই মাস ধরে নিখোঁজ ছিলেন বলে বৃহস্পতিবার (১১ জুন) এশিয়া পোস্টকে নিশ্চিত করেন তার ভাতিজা গোপাল চন্দ্র।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ষষ্ঠী চন্দ্র বর্মন দুই মাস ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন ষষ্ঠী চন্দ্র হয়তো আশপাশের কোনো গ্রামেই আছেন, তাই থানায় কোনো অভিযোগ বা জিডিও করা হয়নি।

সীমান্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পরিবারের সদস্যদের নজরে আসে। পরে ভিডিও দেখে বৃদ্ধকে শনাক্ত করে তার পরিবার বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাকে উদ্ধার প্রক্রিয়া শুরু করে।

 
এই দুই মাসে নিখোঁজ এই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ কীভাবে রাজশাহী থেকে শত মাইল দূরে ভারতের অভ্যন্তরে ঢুকলেন, তা নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।

গত মঙ্গলবার (৯ জুন) ভোররাতে বকশিগঞ্জের কামালপুর সীমান্ত দিয়ে বিএসএফ যে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল, তাদেরই একজন ছিলেন এই ষষ্ঠী চন্দ্র। বিজিবি ও গ্রামবাসীদের তীব্র বাধার মুখে বাকিরা ভারতের দিকে পালিয়ে গেলেও এই বৃদ্ধ শূন্যরেখায় আটকা পড়েন। বুধবার (১০ জুন) দুই দেশের পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টির মধ্যে তাকে থাকতে হয়।

 অবশেষে মানবিক দিক বিবেচনা করে এবং তার বাংলাদেশি নাগরিকত্ব প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর উদ্ধার করে বকশীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 বকশীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধের পরিচয় শনাক্ত হয়েছে। বৃদ্ধ ষষ্ঠী চন্দ্র বর্মন এখন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। তার পরিবারের লোকজন ইতোমধ্যেই রাজশাহীর গোদাগাড়ী থেকে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা থানায় এসে পৌঁছালেই যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা