কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোলাম মোস্তফার বিরুদ্ধে কটিয়াদী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে কটিয়াদী পৌর আওয়ামী লীগের সম্মেলনে গোলাম মোস্তফা সভাপতি এবং শাহাদীয়ার আহমেদ পাভেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগ থাকলেও এসব বিষয়ে গোলাম মোস্তফা বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কটিয়াদী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে রোববার (১২ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।