এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে ডিসির কাছে ছাত্রশিবিরের ৬ দাবির স্মারকলিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নির্বিঘ্ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যানজট নিরসনের দাবিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি হরগঙ্গা কলেজ শাখা।

মঙ্গলবার (১ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আগামী ২ জুলাই থেকে দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। মুন্সীগঞ্জ জেলার হাজারো শিক্ষার্থী এ গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নেবে। তাই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পরীক্ষার দিনগুলোতে, বিশেষ করে রাতের সময়, শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি। লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটে এবং প্রচণ্ড গরমে পরীক্ষা দেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে।

এ ছাড়া জেলার প্রধান সড়ক ও পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন এলাকায় যানজটের কারণে শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে ব্যাহত হয়। এতে তারা মানসিক চাপে ভোগে, যা পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে জেলা প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

  • পরীক্ষা চলাকালীন সময় এবং আগের রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
  • পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন সড়কে প্রতিদিন পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা।
  • পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে সব ধরনের অবৈধ পার্কিং ও প্রতিবন্ধকতা অপসারণ করা।
  • প্রয়োজনে অস্থায়ী ইউ-টার্ন পয়েন্ট তৈরি এবং বিকল্প সড়ক ব্যবহার করে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ যান চলাচলের ব্যবস্থা করা।
  • পরীক্ষার্থীবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে চলাচলের সুযোগ দেওয়া।
  • চালকদের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা।

স্মারকলিপির শেষাংশে শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়, যাতে পরীক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যানজটমুক্ত পরিবেশে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি আজিজুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখার সেক্রেটারি ইব্রাহীম খলিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মো. শফিকুল ইসলাম/সদ্য সংবাদ ডেস্ক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা