নারীদের আত্মনির্ভরশীল করতে মিরকাদিম পৌরসভায় সেলাই মেশিন বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পৌরসভার আয়োজনে পরিচালিত সেলাই প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ।

সোমবার (১৫ জুন) এক দুস্থ নারীর মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মিরকাদিম পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনটি তুলে দেন মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “কেবল প্রশিক্ষণ প্রদানই নয়, নারীরা যাতে ঘরে বসেই আয়ের সুযোগ সৃষ্টি করে নিজেদের জীবনমান উন্নত করতে পারেন, সে লক্ষ্যেই এ উপকরণ সহায়তা দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।”

মিরকাদিম পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের কল্যাণ ও সামগ্রিক উন্নয়নে এ ধরনের বাস্তবমুখী ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মো. শফিকুল ইসলাম/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প