গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা করলো যুবদলের আহ্বায়ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সাইফুল্লাহ নামে এক শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে।

রোববার (২১ জুন) বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। অভিযুক্ত মুকুল একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। অভিযুক্তের রাজনৈতিক পরিচয়ও সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যুবদল নেতা মুকুলের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।

এর কিছুক্ষণ পর বোনারপাড়া চৌমাথা এলাকায় সাইফুল্লাহ ও তার এক সহযোগী অবস্থান করছিলেন। এ সময় মুকুল ও তার সহযোগীরা সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে সাইফুল্লাহকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন।

সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান দাবি করেন, হামলায় যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী জড়িত।

তবে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দল কোনো ধরনের ছাড় দেবে না।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। সূত্র: এশিয়া পোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প