কলাপাড়ায় চাঁদা না দেওয়ায় নারীকে মারধর ও হত্যার হুমকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পটুয়াখালীর কলাপাড়ায় এক লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে শিল্পী বেগম (৪৫) নামে এক মধ্যবয়সী নারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

মামলায় ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৩৫), মিজানুর রহমান চৌকিদার (৪৮) ও তামিম (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, আসামিরা পটুয়াখালী এলএ শাখার চিহ্নিত দালাল হিসেবে পরিচিত। ক্ষতিপূরণের টাকা উত্তোলনের কাজে তাদের সহযোগিতা না নেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে চাঁদা দাবি ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিল্পী বেগম দীর্ঘদিন ধরে ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া আবাসন প্রকল্পে বরাদ্দপ্রাপ্ত ঘরে বসবাস করে আসছেন। পরবর্তীতে ওই এলাকার ভূমি অধিগ্রহণ করা হলে তিনি ২০ শতাংশ ক্ষতিপূরণের আওতাভুক্ত হন। বিষয়টি জানতে পেরে আসামিরা পটুয়াখালী এলএ শাখা থেকে ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয়। তবে শিল্পী বেগম তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিশ্বস্ত ব্যক্তিদের সহায়তায় টাকা উত্তোলন করেন।

এর জেরে আসামিরা ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং সাত দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে খুন ও জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২ জুন বিকেল ৩টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে শিল্পী বেগমের বাড়িতে এসে পুনরায় এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী শিল্পী বেগম অভিযোগ করেন, আদালতে মামলা দায়েরের পরও আসামিরা তাকে ও তার পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আবিদ হাসান সাইমুম/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা