প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন জিয়াঐলি নামের এক যুবক। তাকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলি নামের ওই যুবকের।

নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন অনলাইনে কথা বলার পর প্রিয়জনের সঙ্গে দেখা করতে সোমবার রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। অনেকেই বিদেশি ওই যুবককে এক নজর দেখতে ভিড় করেন।

এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, চীনা যুবক স্বপ্না আক্তারকে বিয়ে করতে চান। তিনি মুসলিম হলে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া এই প্রেমের গল্প স্থানীয়দের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা অনেকেই ভালোবাসার শক্তির অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী