মিরসরাই–সীতাকুণ্ডে দুই মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও নৌ পুলিশ। এর মধ্যে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৮০) এবং সাগর উপকূলে ভেসে আসা আরেক অজ্ঞাত মরদেহ (৪৫) উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বাংলাবাজার এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। পরে কুমিরা নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরে পচন ধরে ফুলে গিয়েছিল। মরদেহটির পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও মেরুন রঙের ট্রাউজার।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওহাব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি আনুমানিক ৭/৮ দিন আগের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

অন্যদিকে, একই দিন রাতে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার পাহাড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পাহাড়ে উলঙ্গ অবস্থায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী