বাঙ্গরায় অটোচালক হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন, অটোরিকশাসহ গ্রেপ্তার ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কুমিল্লার মুরাদনগরে অটোচালক মাহাবুব আলম ওরফে মাসুম (৩২) হত্যা মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বিকেলে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (২০ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ এলাকা থেকে মো. নাঈম ইসলাম (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অপর আসামি আরমান সরকারকে (২০) গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাঈম ইসলাম দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। অপরদিকে আরমান সরকার মুরাদনগর উপজেলার হিরাপুর গ্রামের লিটন সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মাহাবুব আলম ওরফে মাসুম গত ১৯ জুন বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে স্ত্রীর সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলে তিনি কোম্পানীগঞ্জে যাওয়ার কথা জানান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন ২০ জুন সকালে পরিবারের পক্ষ থেকে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই দিন সকাল ১০টার দিকে বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ী গ্রামের পূর্বপাড়া ধরেরপাড় এলাকায় মাথা থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করার পর বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ওসি মো. শফিউল আলমের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্ত চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কোম্পানীগঞ্জ এলাকায় দুই ব্যক্তি একটি অটোরিকশা বিক্রির চেষ্টা করছে।

পরে সেখানে অভিযান চালিয়ে নাঈম ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং জানান, তিনি ও তার সহযোগী আরমান সরকার মিলে মাসুমকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং আরমান সরকারকে গ্রেপ্তার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, “গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

মাত্র ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অভিযুক্তদের গ্রেপ্তার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী