কলাপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) পৌরসভা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপন করা হয়। এতে টিএলসিসির সদস্য, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা প্রস্তাবিত খসড়া বাজেট নিয়ে আলোচনা করেন এবং এটিকে উন্নয়নমুখী, জনবান্ধব ও সময়োপযোগী বাজেট হিসেবে অভিহিত করেন। পরে সর্বসম্মতিক্রমে তারা খসড়া বাজেটের প্রতি সম্মতি জানান।

এ সময় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, নাগরিকদের চাহিদা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবসম্মত ও টেকসই বাজেট প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে কলাপাড়া পৌরসভাকে আরও আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী