সিলেটে পুলিশের সামনেই আ. লীগের মিছিল, ৪ জন আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সিলেট নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিল শেষ হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও নেতৃত্ব দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাব রোড এলাকায় অল্প সময় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন। সে সময় সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে অগ্রসর হয়ে চলে যায়। অংশগ্রহণকারীর সংখ্যা বেশি থাকায় পুলিশকে তাৎক্ষণিকভাবে বাধা দিতে দেখা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, তালতলা এলাকায় কোনো মিছিলের তথ্য পুলিশ পায়নি। তবে নবাব রোড এলাকায় একটি ছোট মিছিলের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল এবং তাদের কার্যক্রমের প্রকৃতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী