রংপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি স্কুল "জুম বাংলাদেশ, রংপুর" এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) নগরীর রেলস্টেশনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন। এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কষ্টের কথাগুলি শুনে আবেগাপ্লুত হয়ে যান।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রাহাত, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

তরুন শিক্ষার্থী আসিফ মাহমুদ সহ কয়েকজন বন্ধু মিলে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথে আনতে নিজেদের অর্থায়নে জুম বাংলাদেশ রংপুর ফ্রি স্কুল নামে প্রতিষ্ঠানটি শুরু করেন।

প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিগণ উক্ত প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে সৌদি প্রবাসী জ্যাকি জন এর উদ্দ্যেগে শিশুদের মধ্যে ঈদ উপলক্ষে নতুন জামা প্রদান করা হয়।

সদ্য সংবাদ/নাইম হোসেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা