সারাদেশ

বিয়ের বাড়িতে এখন শোকের মাতম, ওমানে চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের মৃত্যু; নেপথ্যে কী

বিয়ের বাড়িতে এখন শোকের মাতম, ওমানে চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের মৃত্যু; নেপথ্যে কী

পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে অসুস্থ বড় ভাই রাশেদকে চিকিৎসকের কাছে নিতে ওমানের মুলাদ্দাহ এলাকার একটি ক্লিনিকে যান বাকি তিন ভাই। ক্লিনিকে সিরিয়াল পেতে দেরি হওয়ায় তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে অপেক্ষা করছিলেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় গাড়িটি বন্ধ অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ভেতরে জমে যায়। এতে চার ভাই ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন।

২৫ জুলাই, ২০২৬
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে বৃক্ষরোপণ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে বৃক্ষরোপণ

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। শনিবার রাঙামাটির প্রবেশদ্বার ‘স্বাগতম রাঙামাটি’ গেটসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
সাভারে মাদক কারবারিদের হামলায় ৩ সাংবাদিকসহ আহত ৪, আটক ৪

সাভারে মাদক কারবারিদের হামলায় ৩ সাংবাদিকসহ আহত ৪, আটক ৪

সাংবাদিকদের অভিযোগ, তথ্য সংগ্রহ শেষে গাড়িতে ওঠার পরপরই শামীম হোসেনের সহযোগীরা তাদের পথরোধ করে হামলা চালায়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। হামলায় সাংবাদিক তাইফুর রহমান তুহিনের মাথা ফেটে যায় এবং তাঁর পিঠ ও কোমরে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এছাড়া সাদ্দাম হোসেন ডান চোখে গুরুতর আঘাত পান।

২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ প্রাণ হারালেন ৩ জন

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ প্রাণ হারালেন ৩ জন

নেত্রকোনায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অপর এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নারী

জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নারী

জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার এবং খোদেজা বেগম (৪০) ও মোছা. বুলবুলি (৫৮) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব। তিনি জানান, শহরের মৃধাপাড়া এলাকায় মরহুম শাহজাহানের ছেলে শামছুল হুদা সেলিমের বাড়িতে ভাড়া নিয়ে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার মৃত হাশর আলীর মেয়ে এবং মো. শাহ আলীর স্ত্রী খোদেজা বেগমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে (বগুড়া ড ১১-২৭০৩) রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৩ ০০৯৩) সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বাস যাত্রী ১০-১৫ জনের অবস্থা গুরুতর।

২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং বন বিভাগের যৌথ আয়োজনে মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

ভারতে মুসলমানদের ওপর হামলা ও উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা-য় তরুণ সুন্নী ইমাম-উলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে রেলওয়ে জংশন স্টেশন জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আখাউড়া তরুণ সুন্নী ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি শামসুল আলম হোসাইনীর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মাসুদ মোল্লা মোজাহিদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি বোরহান উদ্দিন রেজা।

২৫ জুলাই, ২০২৬
রংপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রংপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রংপুর নগরীকে সবুজ-শ্যামল করে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) রংপুর সিটি করপোরেশনের (রসিক) উদ্যোগে নগরীর ২ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক উত্তম বটতলা বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।

২৫ জুলাই, ২০২৬
দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার

দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজিজ (৬৬) গ্রেফতার হয়েছেন। শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ নিহত, আহত ১; কাভার্ড ভ্যানে ক্ষুব্ধ জনতার আগুন

যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ নিহত, আহত ১; কাভার্ড ভ্যানে ক্ষুব্ধ জনতার আগুন

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪)। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চার বছরের শিশু সৌভিক সাহা ও আনোয়ার আলী।

২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল দেশীয় অস্ত্র

মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল দেশীয় অস্ত্র

কুমিল্লার মুরাদনগরে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, হকিস্টিক, লোহার পাইপসহ হাতে তৈরি বিভিন্ন দেশীয় অস্ত্র। শনিবার সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পণ্ডিতবাড়ি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার