ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতে মুসলমানদের ওপর হামলা ও উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা-য় তরুণ সুন্নী ইমাম-উলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে রেলওয়ে জংশন স্টেশন জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আখাউড়া তরুণ সুন্নী ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি শামসুল আলম হোসাইনীর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মাসুদ মোল্লা মোজাহিদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি বোরহান উদ্দিন রেজা।

এ সময় আরও বক্তব্য রাখেন মুফতি রেদোয়ান রেজা, মুফতি আবুল বাশার হাক্কানী, মাওলানা মোবারক হোসেন হানাফি, মাওলানা নিয়াজ মোহাম্মদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ভারতের উগ্রবাদী গোষ্ঠী এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিতে দেশটির মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা, হত্যাকাণ্ড ও ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর চালানো হচ্ছে, যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশ থেকে বিশ্ব মুসলিম উম্মাহ ও বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনটি দাবি উত্থাপন করা হয়—

১. জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ: বাংলাদেশের কোটি কোটি মুসলমানের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় সংসদে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব পাসের দাবি জানানো হয়।

২. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ভারতে মুসলমানদের মৌলিক অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

৩. ঈদুল আজহার নিরাপত্তা নিশ্চিতকরণ: ভারতে মুসলমানরা যেন ভয়ভীতি ছাড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদুল আজহা ও কোরবানির আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে ভারতে নির্যাতিত মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং বিশ্ব মুসলিমের ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প