যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ নিহত, আহত ১; কাভার্ড ভ্যানে ক্ষুব্ধ জনতার আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যশোরে ট্রাকক-ইজিবাইক ও ইঞ্জিনচালিত  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪)। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চার বছরের শিশু সৌভিক সাহা ও আনোয়ার আলী।

এ ঘটনায় আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮)। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোহাম্মদ আইয়ুব আলী যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া এলাকার বাসিন্দা। আর বৃষ্টি সাহা কোতোয়ালী থানার ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সদ্য সংবাদ/ইমরান হোসেন রাজ 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা