জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার এবং খোদেজা বেগম (৪০) ও মোছা. বুলবুলি (৫৮) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব।

তিনি জানান, শহরের মৃধাপাড়া এলাকায় মরহুম শাহজাহানের ছেলে শামছুল হুদা সেলিমের বাড়িতে ভাড়া নিয়ে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার মৃত হাশর আলীর মেয়ে এবং মো. শাহ আলীর স্ত্রী খোদেজা বেগমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

জামালপুর জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ও ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) ভোরে মৃধাপাড়া এলাকায় খোদেজা বেগমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

পরবর্তীতে গ্রেপ্তার খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার মরহুম আজগর আলীর মেয়ে মোছা. বুলবুলিকে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি নাজমুস সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি উদ্ধার হওয়া গাঁজা কেনার উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলেন বলে স্বীকার করেছেন। অন্যদিকে খোদেজা বেগমও গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণে পুলিশ বদ্ধপরিকর।

তিনি বলেন, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং সদর থানার ওসির তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। জামালপুর জেলা পুলিশ মাদক ব্যবসায়ী, মাদক পরিবহনকারী এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদক চক্রের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

ফারিয়াজ ফাহিম/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প