মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল দেশীয় অস্ত্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুমিল্লার মুরাদনগরে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, হকিস্টিক, লোহার পাইপসহ হাতে তৈরি বিভিন্ন দেশীয় অস্ত্র।

শনিবার সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পণ্ডিতবাড়ি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় পানির নিচে তাদের পায়ে বড় আকৃতির একটি ভারী বস্তা ঠেকে। পরে তারা বস্তাটি পানির নিচ থেকে তুলে পুকুরপাড়ে নিয়ে আসেন।

বস্তাটির বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা মুরাদনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে পরিত্যক্ত বস্তা খুলে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, অস্ত্রগুলো কীভাবে সেখানে এল এবং কারা এগুলো পুকুরে ফেলে রেখেছিল, তা জানতে তদন্ত চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা