সারাদেশ

কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। প্রতি সপ্তাহের শনিবার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা ও পরিচ্ছন্নতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।”

২৫ জুলাই, ২০২৬
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন, ছেলে গ্রেফতার

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন, ছেলে গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলের কিল-ঘুষি ও লাথিতে আবু আহম্মদ ডিলার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে পুলিশ শনিবার ( ১৬ মে) অভিযুক্ত ছেলে তার মায়ের করা মামলায় আটক করেছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ৭ শিশুকে ধর্ষণ-ধর্ষণচেষ্টা!

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ৭ শিশুকে ধর্ষণ-ধর্ষণচেষ্টা!

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চার বছর বয়সী শিশুটির পরিবার নিয়মিত ওই দোকান থেকে কেনাকাটা করত। গত ১৫ মে রাতে শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতর নিয়ে যৌন নির্যাতন করেন আশফাকুর। প্রথমে লোকলজ্জা ও ভবিষ্যতের কথা ভেবে পরিবার বিষয়টি গোপন রাখলেও শুক্রবার তা এলাকায় জানাজানি হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে শিশুটির মা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

২৫ জুলাই, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় স্থাপন করা হয়। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে গত তিন দিন ধরে কার্যালয়টি তালাবদ্ধ ছিল।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলে একটি হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের চরকৃষ্ণপুর আশ্রয়ণ কেন্দ্রের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে চরাঞ্চলের মানুষের জন্য দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান।

২৫ জুলাই, ২০২৬
নোয়াখালীতে যুবলীগ-ছাত্রলীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার, ওসি প্রত্যাহার

নোয়াখালীতে যুবলীগ-ছাত্রলীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার, ওসি প্রত্যাহার

নোয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের পর যুবলীগ ও ছাত্রলীগের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার সকালে নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
কক্সবাজার সৈকতে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে পর্যটকের মরদেহ উদ্ধার

জানা গেছে, গতকাল রোববার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন আবির। পরে হোটেল সী-ল্যান্ড গেস্ট হাউজে রুম বুকিং করার পর সকাল সাড়ে ১১টার দিকে কলাতলী সায়মন পয়েন্টে তারা গোসলে নামেন। এ সময় প্রবল স্রোতের টানে মো. ফাহিম ও আবির হোসাইন ভেসে যান। স্থানীয় লাইফগার্ডরা ফাহিমকে জীবিত উদ্ধার করলেও আবিরের খোঁজ পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
ভারতপন্থি দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি

ভারতপন্থি দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি

রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে ভারতপন্থি দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মোটরসাইকেল চালানো ও চুল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাকিল খুন

মোটরসাইকেল চালানো ও চুল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাকিল খুন

সিরাজগঞ্জে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো ও চুল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাকিল (২৩) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মামলার মূল আসামি মো. রাকিব (২৫) কে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
রামিসাসহ সারা দেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

রামিসাসহ সারা দেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

মানববন্ধনে নবীনগর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাজী মো. কাউছার আহমেদের সভাপতিত্বে এবং নিরাপদ নবীনগর চাই সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার খোকন, নবীনগর সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মিহাদ বাবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে ৫ হত্যা: মুন্সিগঞ্জে পদ্মায় ভাসছিল প্রধান অভিযুক্ত ফোরকানের মৃতদেহ

গাজীপুরে ৫ হত্যা: মুন্সিগঞ্জে পদ্মায় ভাসছিল প্রধান অভিযুক্ত ফোরকানের মৃতদেহ

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা সেতু থেকে ৪ কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস-সংলগ্ন পদ্মায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌ পুলিশে খবর দেয়। নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁর ভাই আব্দুল জব্বার ও কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জুবায়ের রহমান মৃতদেহটি ফোরকানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন। মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামের বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার সঙ্গে ছোট গোষ্ঠীর জুবায়েরের একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়। সর্বশেষ সালিসে দোকানটি উচ্ছেদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার