কক্সবাজার সৈকতে পর্যটকের মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মো. আবির হোসাইন (১৮) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সমিতিপাড়া কুতুববাজার সংলগ্ন সৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আবির হোসাইন ঢাকার লালবাগ শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে। তিনি নিউ মার্কেট এলাকার একটি শপিংমলে কর্মরত ছিলেন।

জানা গেছে, গতকাল রোববার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন আবির। পরে হোটেল সী-ল্যান্ড গেস্ট হাউজে রুম বুকিং করার পর সকাল সাড়ে ১১টার দিকে কলাতলী সায়মন পয়েন্টে তারা গোসলে নামেন। এ সময় প্রবল স্রোতের টানে মো. ফাহিম ও আবির হোসাইন ভেসে যান। স্থানীয় লাইফগার্ডরা ফাহিমকে জীবিত উদ্ধার করলেও আবিরের খোঁজ পাওয়া যায়নি।

সী-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান বলেন, সমুদ্র বর্তমানে বেশ উত্তাল। পর্যটকদের বারবার সতর্ক করা হলেও অনেকেই তা মানেন না। নিরাপদ এলাকার বাইরে গিয়ে গোসল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। পরে জোয়ারের সময় মরদেহটি ভেসে আসে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ১৭ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা