আশুলিয়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ যাওয়া ৪ পরিবারকে প্রিটি কম্পোজিটের ১২ লাখ টাকা সহায়তা

আ
আশুলিয়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৭:০০
সজীব সান

আশুলিয়ার জামগড়ায় কাভার্ড ভ্যান থেকে লাগা ভয়াবহ আগুনে নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড।

আজ বৃহস্পতিবার সকালে নিহতদের প্রত্যেক পরিবারকে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। বিজিএমইএ'র সহ-সভাপতি রেজওয়ান সেলিম নিহতদের স্বজনদের হাতে এই অর্থ তুলে দেন।

সহায়তা প্রাপ্তরা হলেন- কাপড় ব্যবসায়ী জয়নব বেগম, সবজি বিক্রেতা নজরুল ইসলাম, কাভার্ড ভ্যান চালক শামছুল আলম এবং হেলপার মানিক।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ'র হেড অব ক্রাইসিস মনসুর খালেদ, আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রিটি গ্রুপের অ্যাডমিন ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মহিউদ্দিন, প্রিটি কম্পোজিটের জিএম (এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) কামরুল ইসলাম, জিএম (প্রশাসন) অবসরপ্রাপ্ত কর্নেল আরমান ও মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলাম সহ শ্রমিক প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকায় কাভার্ড ভ্যান থেকে ছড়িয়ে পড়া আগুনে ওই ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সদ্য. ইমরান সমর্থকদের মিছিল ঠেকাতে ইসলামাবাদ লকডাউন সদ্য. মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো সদ্য. সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা সদ্য. জামায়াত আমির-নাহিদ আদৌ নির্বাচনে পাস করেছিল কি না, প্রশ্ন রাশেদ খাঁনের সদ্য. মন্ত্রীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সদ্য. ইমরান সমর্থকদের মিছিল ঠেকাতে ইসলামাবাদ লকডাউন সদ্য. মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো সদ্য. সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা সদ্য. জামায়াত আমির-নাহিদ আদৌ নির্বাচনে পাস করেছিল কি না, প্রশ্ন রাশেদ খাঁনের সদ্য. মন্ত্রীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী