মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৮:১৯
সংগৃহীত

লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর হাতে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর নতুন নেতৃত্বে রোমেরোকেই বেছে নিয়েছেন তিনি।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। ওই ম্যাচের পর থেকেই দলের নিয়মিত অধিনায়কের দায়িত্ব রোমেরোর হাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি।

নতুন অধিনায়ক হিসেবে রোমেরো অবশ্য একেবারে অপরিচিত নন। মেসি ও নিকোলাস ওতামেন্দির অনুপস্থিতিতে এরই মধ্যে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন রোমেরো। পরে ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

স্কালোনির পরিকল্পনায় রোমেরো আগে থেকেই দলের নেতৃত্বের তালিকায় ছিলেন। মেসি ও ওতামেন্দির পর তৃতীয় অধিনায়ক হিসেবেও বিবেচিত হতেন তিনি। তবে প্রয়োজনে এমিলিয়ানো মার্টিনেজ ও লাওতারো মার্টিনেজের মতো খেলোয়াড়দেরও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

মেসির বিদায়কে সামনে রেখে আর্জেন্টিনার সামনে রয়েছে তিনটি প্রীতি ম্যাচ। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে বেনিনের বিপক্ষের ম্যাচটিই হতে যাচ্ছে মেসির বিদায়ী ম্যাচ।

মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলের নেতৃত্বে রোমেরোর এই নতুন অধ্যায় এখন আনুষ্ঠানিকভাবেই শুরু হতে যাচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর সদ্য. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সদ্য. ইমরান সমর্থকদের মিছিল ঠেকাতে ইসলামাবাদ লকডাউন সদ্য. মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর সদ্য. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সদ্য. ইমরান সমর্থকদের মিছিল ঠেকাতে ইসলামাবাদ লকডাউন সদ্য. মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো