হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৭:০০
সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬৫ জন। এর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সরকারি হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের। তাদের মধ্যে ২১ হাজার ১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টার আক্রান্তদের মধ্যে সন্দেহজনক হাম রোগীর পাশাপাশি নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও রয়েছে। ফলে দেশে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত তথ্য সংগ্রহ ও প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

সদ্য সংবাদ/এসকে

স্বাস্থ্য ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম সদ্য. পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায়: প্রতিমন্ত্রী টুকু সদ্য. জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী সদ্য. নাসীরুদ্দীনকে জিজ্ঞেস করা উচিত, তিনি কেন এটা বলেছেন সদ্য. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ৯৫৫ সদ্য. প্রাথমিক শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ সদ্য. ঢাকা মহানগর পুলিশের ১১ কর্মকর্তার রদবদল সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম সদ্য. পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায়: প্রতিমন্ত্রী টুকু সদ্য. জাতিসংঘে তারেক রহমান শান্তিকামী মানুষের মনের কথা বলেছেন: রিজভী সদ্য. নাসীরুদ্দীনকে জিজ্ঞেস করা উচিত, তিনি কেন এটা বলেছেন সদ্য. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ৯৫৫ সদ্য. প্রাথমিক শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ সদ্য. ঢাকা মহানগর পুলিশের ১১ কর্মকর্তার রদবদল