দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও রোগটির উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯১৭ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামসদৃশ উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও চার শিশু।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়েছে। এ সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৮৯১ জন। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের।
সব মিলিয়ে, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সদ্য সংবাদ/এসএস