এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৯:৫৮
সংগৃহীত

মহেশখালীতে এলএনজি সরবরাহ কার্যক্রম ফের শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ বেড়েছে। এর ফলে শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস সরবরাহের পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, সকাল ৭টা থেকেই সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, বর্তমানে জাতীয় গ্রিডে আড়াই হাজার মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। সরবরাহ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩৪১ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে পাওয়া যায় ১ হাজার ৬০৩ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) থেকে সরবরাহ করা হয় ৭৩৮ মিলিয়ন ঘনফুট।

পরে দুপুর ২টার দিকে সরবরাহ আরও বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুটে। এ সময় দেশীয় উৎস থেকে ১ হাজার ৬০৭ মিলিয়ন ঘনফুট এবং আরএলএনজি থেকে ৯১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়।

পেট্রোবাংলা সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা এলএনজিবাহী একটি কার্গো থেকে শুক্রবার সকাল ৭টার দিকে মহেশখালীর সামিট ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর শুরু হয়। এরপর ধীরে ধীরে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়তে থাকে।

এর আগে বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর কার্যক্রম ব্যাহত হয়। এতে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহও সাময়িকভাবে কমে যায়।

পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত এলএনজি স্থানান্তর কার্যক্রম শুরু করা সম্ভব হবে এবং এর সঙ্গে গ্যাস সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে বলে আগেই জানিয়েছিল পেট্রোবাংলা।

এদিকে এলএনজি স্থানান্তর পুনরায় শুরু হওয়ায় গ্যাস সরবরাহের ঘাটতি অনেকটাই কেটে গেছে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়ানোর চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান জানাল বাংলাদেশ সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান জানাল বাংলাদেশ সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর