কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৩:১৮
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলমাকসা জলমহালের ইজারা নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক এসএম শাহীনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সেই বিরোধ প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুই পক্ষের লোকজন পরস্পরকে ধাওয়া করেন। একপর্যায়ে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, জলমহাল ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী